× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৪ ১৫:৪২ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৪ ১৬:০৫ পিএম

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম। প্রবা ফটো

র‌্যাব হেফাজতে গ্রেপ্তার ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম। প্রবা ফটো

ফরিদপুরের আলফাডাঙ্গায় অস্ত্রসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (১০ মার্চ) রাতে অভিযান চালিয়ে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সৈয়দ শরিফুল ইসলাম ফরিদপুর আলফাডাঙ্গার বিদ্যাধর গ্রামের বাসিন্দা। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের ওই ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ির রান্না ঘর থেকে একটি দেশি ওয়ান শুটার, একটি চাপাতি এবং ছয়টি লোহার ঢাল উদ্ধার করা হয়। পরে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা