× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে আকিজ গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২৩:০০ পিএম

হবিগঞ্জের বাহুবল থানা। সংগৃহীত ফটো

হবিগঞ্জের বাহুবল থানা। সংগৃহীত ফটো

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাহুবল থানায় শনিবার (৯ মার্চ) অভিযোগটি করেছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের হবিগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক হাবিদুল ইসলাম। 

অভিযোগপত্র সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার শিল্প প্রতিষ্ঠানের নতুন একটি প্রকল্প এলাকার চারপাশের বেড়া কেঁটে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। তারা দেশি-বিদেশি বিভিন্ন মালামাল নিয়ে যায়; যার মূল্য অন্তত দুই কোটির টাকার বেশি। ডাকাতির সময় নিরাপত্তাপ্রহরী সবুজ হাওলাদারকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকিজ ফুড অ্যান্ড বেভারেজের হবিগঞ্জ শাখার সহকারী ব্যবস্থাপক হাবিদুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে ১২ থেকে ১৫ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় আরও ১৫ জনের একটি দল বাইরে দাঁড়িয়ে ছিল। তারা দেশি-বিদেশি প্রায় ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন মালামাল নিয়ে গেছে। আহত নিরাপত্তাপ্রহরী শঙ্কামুক্ত নয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে এখনও মামলার আবেদন পাইনি। ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা