জামালপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ২২:১৬ পিএম
জামালপুর বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচিত ফকরুজ্জামান মতিন।
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ফকরুজ্জামান মতিন নির্বাচিত হয়েছেন। তিনি নারকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৫৪২ ভোট।
শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১২টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩৫ হাজার ৫১৮ জন।
বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দী বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল মোবাইল ফোন প্রতীকে ৭ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীক নিয়ে ৭ হাজার ৪২০ ভোট পেয়েছেন।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।