× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা সিটি উপনির্বাচনে বাহারকন্যা সূচনার জয়

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৯:২৬ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ২১:১৩ পিএম

তাহসিন বাহার সূচনা। ছবি : সংগৃহীত

তাহসিন বাহার সূচনা। ছবি : সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনের বেসরকারি ফলে জয়ী হয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে বাস প্রতীকের তাহসিন বাহার সূচনা। তিনি পেয়েছেন ৪৮ হাজান ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। 

অন্য দুই প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট, হাতি প্রতীক নিয়ে ৫ হাজার ১৭৩ ভোট পেয়েছেন নূর-উর রহমান মাহমুদ তানিম। মোট প্রদত্ত ভোট ৯৪ হাজার ১১৫। ভোটের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ। 

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে এ ফল ঘোষণা করেন সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

এ দিন সকাল ৮টার দিকে এই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের ২৩১টি নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে।
 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা