× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে আওয়ামী লীগ নেতা চুন্নুর মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রীর শোক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৮:২৮ পিএম

 বোরহান উদ্দিন চুন্নু

বোরহান উদ্দিন চুন্নু

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (৯ মার্চ) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বোরহান উদ্দিন চুন্নু ছিলেন দেশ ও দলের প্রতি একজন নিবেদিত প্রাণ কর্মী।‌ তার মৃত্যুতে আমরা আজ একজন সত্যিকারের দেশপ্রেমিক ব্যক্তিকে হারালাম।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বোরহান উদ্দিন চুন্নু শুক্রবার (৮ মার্চ) রাতে ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা