× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবগঞ্জ পৌরসভা উপনির্বাচন

ইভিএম মেশিন নষ্ট, এক ঘণ্টারও বেশি সময় পর ভোটগ্রহণ শুরু

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ১৫:১১ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১৬:১৭ পিএম

বগুড়ার শিবগঞ্জে একটি ভোটকেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় বিপাকে পড়েন ভোটাররা। প্রবা ফটো

বগুড়ার শিবগঞ্জে একটি ভোটকেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় বিপাকে পড়েন ভোটাররা। প্রবা ফটো

বগুড়ার শিবগঞ্জ পৌর উপনির্বাচনে ইভিএম মেশিন নষ্ট হওয়ায় একটি বুথে এক ঘণ্টারও বেশি সময় ধরে ভোটগ্রহণ বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই বুথের ভোটাররা। অনেকে বিরক্ত হয়ে ভোট না দিয়েই কেন্দ্র ছেড়েছেন।

শনিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের নাটমরিচাই ভুরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর বুথে ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। পরে দেড়টার দিকে আবার ভোটগ্রহণ শুরু হয়।  

সরেজমিনে অনেক ভোটারকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আবার অনেকে বিরক্ত হয়ে ভোট না দিয়েই বাড়িতে ফিরে গেছেন৷ 

রিমা আক্তার নামে এক ভোটার বলেন, ‘দুপুর ১২টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। মেশিন নষ্ট হয়েছিল। পরে এক ঘণ্টারও বেশি সময় পরে ভোটগ্রহণ শুরু হয়৷’ 

বুথে থাকা পোলিং অফিসার আসাদুজ্জামান লিমন বলেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৯৭ জনের ভোট নেওয়া হয়। এরপরেই ইভিএম মেশিনে ত্রুটি দেখা যায়। তখন থেকে এই বুথে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। পরে মেশিন ঠিক করার পর ভোটগ্রহণ শুরু হয়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পরিতোষ কুমার কুন্ডু বলেন, ‘এক ঘণ্টা ধরে ইভিএম মেশিনের পোলিং কার্ড ব্লক হওয়ায় একটা বুথের ভোটগ্রহণ বন্ধ ছিল। আমরা দ্রুত সমাধান করে আবারও ভোটগ্রহণ শুরু করেছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা