× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪ ০৯:৫২ এএম

আপডেট : ০৯ মার্চ ২০২৪ ১০:৪৪ এএম

ভোটকেন্দ্রে ভোটারের লম্বা লাইন। প্রবা ফটো

ভোটকেন্দ্রে ভোটারের লম্বা লাইন। প্রবা ফটো

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ইভিএমে সমস্যার কারণে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম ধীরগতিতে চলছে বলে জানা গেছে। যে কারণে ভোটকেন্দ্রে ভোটারের লম্বা লাইন দেখা গেছে।

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রতিদিনের বাংলাদেশকে জানান, বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে চার, সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও জানান, নির্বাচনে ৯ ওয়ার্ডের ১২ কেন্দ্রে মোট ৩৫ হাজার ৫১৮ জন ভোটার ভোট প্রদান করবেন। মাঠে থাকবে বিজিবি, পুলিশ, র‍্যাব, আনসার, নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও স্ট্রাইকিং ফোর্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা