× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভায়রার লাঠির আঘাতে প্রাণ গেল বাবলুর

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২২:১৬ পিএম

ভায়রার লাঠির আঘাতে প্রাণ গেল বাবলুর

হবিগঞ্জের নবীগঞ্জে ভায়রার লাঠির আঘাতে বাবলু মিয়া নামে একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ মার্চ) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার উপজেলার হরিনগর গ্রামের আকবর মিয়ার বাড়িতে মারধরের ঘটনা ঘটে। বাবলু মিয়া বাগাউড়া গ্রামের ফজল মিয়ার ছেলে। 

নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের ময়নাতদন্ত শেষে বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানা গেছে, হরিনগর গ্রামের আব্দুল হামিদের বড় মেয়ে সাবিনা বেগমের বিয়ে হয় একই গ্রামের আকবর মিয়ার সঙ্গে। ছোট মেয়ে নাঈমা বেগমের বিয়ে হয় বাগাউড়া গ্রামের বাবলু মিয়ার সঙ্গে। বাবলু মিয়া সিলেটের জাফলংয়ে শ্রমিক হিসেবে কাজ করেন। গত মঙ্গলবার বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে পার্শ্ববর্তী হরিনগর গ্রামের ভায়রা আকবর মিয়ার বাড়িতে স্ত্রীকে পান। স্ত্রীর কাছে বাড়িতে না থাকার কারণ জানতে চাওয়ার একপর্যায়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ভায়রা আকবর মিয়ার সঙ্গেও বাগবিতণ্ডায় জড়ান। এ সময় আকবর মিয়া লাঠি দিয়ে বাবলুর মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা