× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লুঙ্গির প্যাঁচে লুকানো ১০টি স্বর্ণের বার

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪ ২১:৪১ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৪ ২১:৫৯ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করেছে বিজিবি। প্রবা ফটো

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করেছে বিজিবি। প্রবা ফটো

পরনে লুঙ্গি আর গেঞ্জি। দৈহিক গঠনে শুকনা। তার সঙ্গে ছিল বাইসাইকেল। এই বাহন নিয়ে ছুটছিলেন তিনি। উদ্দেশ্য ছিল সীমান্ত। পথে আটকা পড়লেন সীমান্তরক্ষী বাহিনীর তল্লাশি চৌকিতে। তল্লাশিতে তার কাছ থেকে একে একে বেরিয়ে এলো ১০টি স্বর্ণের বার।

শুক্রবার (৮ মার্চ) বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামে চোরাচালানবিরোধী অভিযানে এই স্বর্ণের বার জব্দ ও এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আটক চোরাকারবারির নাম আল-মামুন মণ্ডল। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আল-মামুন বাইসাইকেলে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন। তাকে দেখে মনে হয়েছে, কোনো কৃষক ফসলের মাঠ দেখতে ছুটছিলেন। তল্লাশিতে তার কোমরে লুঙ্গির প্যাঁচ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এগুলোর ওজন অন্তত এক কেজি ১৬৬ গ্রাম।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, ভারতে স্বর্ণ চোরাচালান হবে– এমন খবর পেয়ে বিবিজি নাস্তিপুর গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। সীমান্তের দিকে যেতে দেখে ওই চোরাকারবারিকে বিজিবি সদস্যরা থামার জন্য বলে। তিনি বাইসাইকেলযোগে পালিয়ে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। 

এই বিজিবি কর্মকর্তা আরও জানান, আটক চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা