× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ২২:৪৮ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ২৩:২৬ পিএম

আগুনে প্লাস্টিক কারখানার এক শ্রমিক আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

আগুনে প্লাস্টিক কারখানার এক শ্রমিক আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকে খোদা হাফেজ সড়ক সংলগ্ন জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে।

আহতরা হলেন- ইকবাল, মতিউর রহমান, রাকিব, অপরজনের নাম জানা যায়নি। তাদেরকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘রাত পৌনে ৯টার দিকে চর মুক্তারপুরের খোদা হাফেজ সড়কে পাশে একতলা টিন শেডের জে কে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই চারজন দগ্ধ হয়। আশেপাশে কোনো আবাসন না থাকায় বেশিদূর আগুন ছড়াতে পারেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনা তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা