× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটিতে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ জবাই, একজন গ্রেপ্তার

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ২২:১৮ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ২২:৩৭ পিএম

হরিণের মাংসসহ গ্রেপ্তার মো. সাইদুল ইসলাম। প্রবা ফটো

হরিণের মাংসসহ গ্রেপ্তার মো. সাইদুল ইসলাম। প্রবা ফটো

রাঙামাটির লংগদু উপজেলায় ভাসান্যদম ইউনিয়নে একটি বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ ধরে জবাই করা হয়েছে। প্রাণীটির মাংস ভাগাভাগির সময়ে একজনকে গ্রেপ্তার করে বন বিভাগ। পরে তাকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের মামলায় আদালতে পাঠানো হয়।  বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের মো. সাইদুল ইসলামের বাড়ি থেকে হরিণ মাংস উদ্ধার করা হয়।  

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমরা ভাসান্যদমে সাম্বার হরিণ ধরে জবাইয়ের খবর পাই। পরে কাচালং রেঞ্জ ও পাবলাখালী রেঞ্জের রাঙ্গিপাড়া বিটের বন কর্মীরা জড়িত সাইদুলকে হাতেনাতে গ্রেপ্তার করে। বিলুপ্তপ্রায় সাম্বার হরিণের ২৫ কেজি কাটা মাংস, মাথা-চামড়াসহ দেহের বিভিন্ন অংশ উদ্ধার করে বন বিভাগ। অভিযানে বিজিবির সদস্য সহযোগিতা করেছে।’

তিনি আরও বলেন, ‘সাম্বার হরিণের মধ্যে বিলুপ্তপ্রায় একটি প্রজাতি। এ ঘটনায় মামলায় হয়েছে। আসামি সাইদুল আদালতে পাঠানো হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৭ ধারায় এই অপরাধে তিন লাখ অর্থদণ্ড, তিন বছরের কারাদণ্ড ও উভয়দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা