× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দিন পর চট্টগ্রাম চিনি মিলের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৬:০২ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৬:৫৩ পিএম

চট্টগ্রামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ চিনি। ফাইল ফটো

চট্টগ্রামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ চিনি। ফাইল ফটো

চট্টগ্রামে চার দিন পর নিয়ন্ত্রণে এসেছে সুগার মিলের আগুন। তবে এখনও আগুন পুরোপুরি নির্বাপণের ঘোষণা দেয়নি ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘সেনা, নৌ ও বিমান বাহিনীর ১৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু কিছু জায়গায় এখনও হালকা আগুন দেখা যাচ্ছে। আজ বিকালের মধ্যে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘আগুন দেরিতে নিয়ন্ত্রণে আসার কারণ হলো, যে কাঁচামালগুলো ছিল সেগুলো দাহ্য। পানি দেওয়ার পরও আবার জ্বলে ওঠে। কারখানাটিতে ১ লাখ টন চিনির কাঁচামাল মজুদ ছিল। আমরা তার ৮০ শতাংশ রক্ষা করতে পেরেছি।’

অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করবে।

কর্ণফুলী নদী তীরের এ কারখানাটি এস আলম গ্রুপের মালিকানাধীন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা