× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীতে ডিলারের টাকা নিয়ে লাপাত্তা বিক্রয় প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪ ১৫:৫০ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৪ ১৬:৪০ পিএম

টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই বিক্রয় প্রতিনিধি আব্দুল্লাহ শেখের বিরুদ্ধে। ছবি : প্রবা

টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই বিক্রয় প্রতিনিধি আব্দুল্লাহ শেখের বিরুদ্ধে। ছবি : প্রবা

গোপালগঞ্জের কাশিয়ানীতে একমি কনজ্যুমার কোম্পানির ডিলারের টাকা নিয়ে আব্দুল্লাহ শেখ নামে একজন বিক্রয় প্রতিনিধি পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

আব্দুল্লাহ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মছলন্দপুর গ্রামের হাসান শেখের ছেলে। তিনি একমি কনজ্যুমার কোম্পানির নিয়োগপ্রাপ্ত বিক্রয় প্রতিনিধি।

গেল ৪ মার্চ থেকে তিনি লাপাত্তা হলে বৃহস্পতিবার (৭ মার্চ) বিষয়টি জানাজানি হয়েছে।

এ ঘটনায় কাশিয়ানী থানায় অভিযোগ করেছেন ডিলার সাইফুল ইসলাম। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার চরপাচাইল গ্রামের বাসিন্দা। 

লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় সাইফুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত ৪ মার্চ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে কোম্পানির অনুকূলে (টেলিগ্রাফিক ট্রান্সফার) টিটি করতে ব্যাংকে যান আব্দুল্লাহ। এরপর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি কোম্পানিকে অবহিত করা হয়েছে। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা