× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে পুরোহিত হত্যায় মামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ২২:৫৮ পিএম

গোপালগঞ্জের সদর উপজেলার মালিবাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রম থেকে তোলা। প্রবা ফাইল ফটো

গোপালগঞ্জের সদর উপজেলার মালিবাতা গ্রামের মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রম থেকে তোলা। প্রবা ফাইল ফটো

গোপালগঞ্জের সদর উপজেলায় মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পুরোহিত হাসিলতা বিশ্বাসকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে নিহতের ছেলে হরিদাস বিশ্বাস (নারদ) অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা ও চুরির মামলা করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হত্যা ও চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (অপরাধ) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, আমরা হত্যার রহস্য উদঘাটনে ও হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছি। পাশাপাশি সিআইডির একটি টিমও রহস্য উদঘাটনে কাজ করছে।

গত রবিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় মন্দিরের সেবাশ্রম থেকে পুরোহিত হাসিলতা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।

উপজেলার নিজড়া ইউনিয়নের নিজড়া গ্রামের দোয়ানী পাড়ার মৃত বিপিন বিশ্বাসের স্ত্রী ৭০ বছরের হাসিলতা বিশ্বাস।

মরদেহ উদ্ধারের পর মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের সেক্রেটারি গৌতম পান্ডে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে বিশ্ববন্ধু সেবাশ্রমের পুরোহিতের  দায়িত্ব পালন করে আসছিলেন হাসিলতা। তিনি সেবাশ্রমের মন্দিরের উত্তর পাশের একটি কক্ষে একাই থাকতেন। শনিবার রাতের যেকোনো সময় সেবাশ্রমের মন্দিরের গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা ভিতরে ঢুকে হাসিলতাকে হত্যা করে মন্দিরের পূর্বপাশের বারান্দার মেঝোতে ফেলে রেখে যায়। মন্দিরের আলমারি ও প্রণামির বাক্স ভেঙে কিছু নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র লুট করে নেওয়া হয়েছে। পুরোহিতের একটি সোনার চেইন, কানের দুলও নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা