× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফতুল্লায় ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

শহর (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৫:১৪ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৫:৪০ পিএম

ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায়। ছবি : মেহেদী হাসান

ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায়। ছবি : মেহেদী হাসান

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (৬ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে কুতুবপুর ইউনিয়নের পূর্ব দেলপাড়া পেয়ারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুপুরের দিকে আগুন লেগেছিল। আমাদের তিন ইউনিটের চেষ্টায় এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। কারখানা ও ঝুটের গোডাউন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা