× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় পুলিশের রেকার গাড়ির চাপায় রিকশাচালক নিহত, ট্রাফিক বক্স ভাঙচুর

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৪:৪০ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৫:১৫ পিএম

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে দুর্ঘটনার পর রেকার গাড়িটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। প্রবা ফটো

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে দুর্ঘটনার পর রেকার গাড়িটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। প্রবা ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আশাদুল ইসলাম নামে আরও এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের নাম পরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, ট্রাফিক পুলিশের একটি রেকার গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে যাচ্ছিল। গাড়িটি চৌরাস্তা মোড়ের বনফুল হোটেলের সামনে পৌঁছালে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়। এ সময় আশাদুল ইসলাম নামে আরও এক রিকশাচালক আহত হন। 

এদিকে দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ভেঙে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে রেকারটি ভাঙচুর করে।‌ 

উত্তেজিত জনতা দাবি করেন, অদক্ষ ড্রাইভার দিয়ে রেকারটি চালানো হচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধরা।

 ওসি শামসুল আলম শাহ জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিহত রিকশাচালকের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা