× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১১:৪৯ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১১:৫২ এএম

কলেজছাত্র সাহেদ। প্রবা ফটো

কলেজছাত্র সাহেদ। প্রবা ফটো

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিহারী মোড় নামক স্থানে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। তার নাম সাহেদ। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন।

জানা গেছে, বুধবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বিহারী মোড় নামক স্থানে রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

কলেজছাত্র সাহেদ শহরের আড়পাড়া (পশ্চিম মাঠপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি কীটনাশক ব্যবসায়ী রমজান আলীর ছেলে। স্থানীয় সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিব এলাকাবাসীর বরাতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকটির লাইসেন্স নম্বর ‘ঢাকা-ট ২২-২২৫৭’। চালক পালিয়ে গেছেন। মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা