× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার জুড়ে যানজট

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ০৯:০৯ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৩:১৫ পিএম

বুধবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৪ কি‌লো‌মিটার জুড়ে যানজ‌ট। প্রবা ফটো

বুধবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৪ কি‌লো‌মিটার জুড়ে যানজ‌ট। প্রবা ফটো

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়‌তি প‌রিবহনের চাপে প্রায় ১৪ কিলোমিটার জুড়ে যানজটের সৃ‌ষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বুধবার (৬ মার্চ) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধ‌ু সেতু থেকে কা‌লিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৪ কি‌লো‌মিটারে যানজটের সৃ‌ষ্টি হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধ‌ু সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই প‌রিবহনের চাপ রয়েছে। তবে এলেঙ্গা থেকে ঢাকাগামী লেনে তেমন প‌রিবহন নেই। যানজটের কারণে উত্তরব‌ঙ্গগামী এবং ঢাকাগামী প‌রিবহনগুলো এলেঙ্গা থেকে ভুঞাপ‌ুর-তারাকা‌ন্দি বঙ্গবন্ধ‌ু সেতুর আঞ্চ‌লিক সড়ক ব‌্যবহার ক‌রে সেতুর গোলচত্বর হয়ে চলাচল করছে। 

ট্রাকচালক কাদের খান বলেন, ‘মাঝেমধ্যেই ভোর থেকে এ সড়কে যানজটের সৃ‌ষ্টি হয়। এতে ভোগা‌ন্তিতে পড়তে হয়। তবে আজ‌ সড়কে প‌রিবহনের চাপ বে‌শি রয়েছে।’

যাত্রী সামির মিয়া বলেন, ‘ভোর থেকে মহাসড়কে বাসে বসে আছি। এ মহাসড়কে এলেই যানজটে পড়তে হয়।’

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মহাসড়কে প‌রিবহনের চাপ বে‌শি সেই সঙ্গে এলেঙ্গা থেকে সেতুর পূর্ব পর্যন্ত দুই লেনে প‌রিবহনের ধীরগ‌তি হলেই ট্রাকচালকরা ঘু‌মিয়ে যান। ‌এতে পেছনের গা‌ড়িগুলোও মনে করে যানজটের সৃ‌ষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যানজট নিরসনে হাইওয়ে পু‌লিশের পা‌শাপা‌শি জেলা পু‌লিশের সদস‌্যরা কাজ করছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা