× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৮:১৯ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৯:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষের এ ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতরা জেলা সদরসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠীর আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেববাড়ি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে সোমবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি পিস্তলের ব্যবহার করতেও দেখা যায়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধারসহ তিনজনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা