× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে এক মামলায় চার ইউপি সদস্য কারাগারে

ফরিদপুর সংবাদদাতা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ২০:৪৬ পিএম

আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ২১:৪০ পিএম

 প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের (ইউপি) এক সদস্যের করা প্রতারণা মামলায় চার ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

রবিবার (৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছার এই আদেশ দেন। 

চার ইউপি সদস্য হলেন রুপাপাত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খন্দকার আইয়ুব আলী মঙ্গল, দুই নম্বর ওয়ার্ডের মো. মুনজুরুল ইসলাম, তিন নম্বর ওয়ার্ডের রকিবুল বানিস এবং চার নম্বর ওয়ার্ডের খুরসিদুল বারি টিটু। 

আদালত সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল মোল্যা কয়েক মাস আগে ফরিদপুর আদালতে ওই চার ইউপি সদস্যের নামে প্রতারণা মামলা করেন। ওই প্রতারণা মামলায় রবিবার ফরিদপুরের আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। 

তিনি বলেন, ‘আওয়াল মেম্বার তাদের নামে আদালতে প্রতারণার মামলা করেন। ওই মামলায় রবিবার তারা হাজির হন আদালতে। এসময় আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা