× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে বস্তাবন্দি তরুণীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৬:২৪ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৭:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার সৈয়দপুর এলাকায় কাঠপট্টি সাবেক শান্তা ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, অজ্ঞাত ওই তরুণীর বয়স ২০ থেকে ২২-এর মধ্যে। তার হাত-পা বাঁধা ছিল। মরদেহটি কম্বল ও কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বস্তার ভিতরে ছিল। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

মরদেহের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ঘটনাস্থলে কাজ করছে পিবিআই ও সিআইডির টিম।

ওসি শাহাদাৎ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা