চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ১৩:১৫ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১৩:৩৯ পিএম
আগুনে পুড়ছে বসতঘর। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলীতে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েলের আগুনে ১৮টি বসতঘর ও দুটি গরু পুড়ে গেছে। মঙ্গলবার (৫ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তাৎক্ষণিকভাবে খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত।
তিনি বলেন, ভোর রাতে গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হওয়ার পরপরই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী আব্দুস সালাম, মো. টিপু, মো. তাহের, দিল আহম্মদ, আবুল হোসেন, শাহ আলম, বদিউল আলম, আলা উদ্দিন, সাহাব উদ্দিন, মো. ফয়েজ, মো. ছবির, আব্দুল গণি, ওমর আলী, মো. রফিক, সোনা মিয়া ও মো. শুক্কুর, মো. শুক্কুর, মো. সৈয়দের বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া ১৮টি বাড়িতে অন্তত ৪০টি পরিবারের বসবাস ছিল। এ আগুনে দুটি গরু পুড়ে মারা গেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।