× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনার ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪ ০৯:৫১ এএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ১১:১৩ এএম

গ্রেপ্তার সেলিম হোসেন। প্রবা ফটো

গ্রেপ্তার সেলিম হোসেন। প্রবা ফটো

পাবনায় ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)। গ্রেপ্তার যুবকের নাম সেলিম হোসেন। তিনি পাবনার আতাইকুলা থানার তেলীগ্রাম ঢালীপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍‍্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান। এর আগে সোমবার রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আলমগীর হোসেনের মেয়েকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন সেলিম হোসেন । বিষয়টি জানতে পেরে আলমগীর হোসেন সদর থানায় ধর্ষণ মামলা করেন। এর পর থেকেই আসামি ঢাকায় আত্মগোপনে ছিলেন। এরই ধারাবাহিকতায় র‍‍্যাব-১২, সিপিসি-২, পাবনার একটি দল তাকে নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা