× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ২৩:৩০ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৪ ০১:১৯ এএম

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির ১০ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় শিক্ষার্থীর মা মামলা দায়ের করলে সোমবার (৪ মার্চ) দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটমুকড়া গ্রামের মো. তুরাপ আলী খাঁর ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার বাগঝপা গ্রামে বসবাস করছেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কাশিয়ানী উপজেলায় কিছুদিন ধরে একটি অনুমোদনহীন আবাসিক/অনাবাসিক মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ। বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেন তিনি। সর্বশেষ গত ১০ই ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে ফায়েকুজ্জামান ও খাদিজা সহায়তায় এই শিশুকে ধর্ষণ করা হয়।

এই ঘটনায় গতকাল রবিবার নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত অপর দু'জন পলাতক রয়েছেন। তাদেরকে দ্রুতই গ্রেপ্তারে জন্য অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা