× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ২১:৪০ পিএম

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের বার্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ৮টায় শহরের কালিঘাট রোডস্থ স্কুল ক্যাম্পাস থেকে বাসযোগে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, আবিভাবকদের নিয়ে বাস সিলেটের উদ্দেশে যাত্র করে।

সিলেটের তামাবিল স্থল বন্দর ও জৈন্তা রাজবাড়ি ঘুরে প্রকৃতি কন্যা জাফলং গিয়ে দুপুরের খাবার খাওয়া হয়। পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, দেশাত্ববোধক গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিবেদক ইসমাইল মাহমুদ।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গলের ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা : জহুরা বেগম, শ্রীমঙ্গল দক্ষিণ মুসলিমবাগ এম এস বি ইসলামিক সেন্টারের প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, ঢাকার আশুলিয়া জামিয়াতু আমিন মোহাম্মদ আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা রবিউল ইসলাম, স্কুলের শুভাকাঙ্খী শহিদুল ইসলাম নূর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা