× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোল্যান্ডের নাগরিকের মরদেহ চট্টগ্রামের হোটেলে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৭:২৭ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পোল্যান্ডের এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে নগরীর জিইসি মোড়ে অবস্থিত পেনিনসুলা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ওই বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করে।

নগর পুলিশের সহকারী কমিশনার (চকবাজার) সব্যচাষী মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হোটেলের নথি অনুযায়ী মৃতের নাম, জিদজিসোয়াহ মিশেল জেরিবা (ZDZISLAW MICHAL CZERYBA) । বয়স ৫৮ বছর। নগরীর সিইপিজেডের ক্যানপার্ক গার্মেন্টস তার কর্মস্থল।

সব্যচাষী মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯০৫ নম্বর কক্ষের দরজা খুলে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা