× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ীতে পিকনিকের বাস খাদে, শিশুসহ আহত ৫৫

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৫:১১ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ২১:৪৭ পিএম

ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের কাছে একটি বাস উল্টে আহত হয়েছে শিশুসহ অনেকে। প্রবা ফটো

ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের কাছে একটি বাস উল্টে আহত হয়েছে শিশুসহ অনেকে। প্রবা ফটো

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী আফতাবগঞ্জে বনভোজনের বাস খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের পূর্বপার্শ্বে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম, মতিয়ার রহমান, তার মেয়ে মৌসুমি পারভিন, মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমা। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ সিরাজুল হক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে তিনি বলেন, জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামবাসীর মধ্যে শিশুসহ ৫৫ জন বার্ষিক বনভোজন করতে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছালে সেটির সামনের ডান চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি খাদে পড়ে যায়। পুলিশসহ স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশে যাচ্ছিলাম। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসা থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। সবাই চিকিৎসা নিচ্ছি।

ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বলেন, বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। সবাই কমবেশি আহত হয়েছে। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা