× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিমপুর কারাগারে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন কারারক্ষী

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ০৯:১৮ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ০৯:৩২ এএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। প্রবা ফটো

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। প্রবা ফটো

দায়িত্ব পালনকালে বন্দির জন্য মোবাইল ফোন এনে বরখাস্ত হলেন এক কারারক্ষী। শুক্রবার (১ মার্চ) সকাল ১০টার সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ ঘটনা ঘটে।

বরখাস্তকৃত কারারক্ষী হলেনÑ মো. মাহফুজ হাসান রনি। 

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত পূর্ব টাওয়ারে ডিউটি পালনকালে কারাভ্যন্তরে সর্বপ্রধান কারারক্ষী মো. গাজীউর রহমান ডিউটি করছিলেন৷ তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কারাগারের বাইরে পূর্ব টাওয়ারে কর্তব্যরত কারারক্ষী মাহফুজ হাসান রনি কারাভ্যন্তরে এক বন্দির সাথে পূর্ব হতে যোগাযোগ থাকায় তাকে একটি অ্যানড্রয়েড মোবাইল দেওয়ার জন্য নিয়ে এসেছেন। বিষয়টি জানতে পেরে সর্বপ্রধান কারারক্ষী কর্তব্যরত সিআইডি সহকারী প্রধান কারারক্ষী মো. লুৎফর রহমান, বাইরে রিজার্ভ সর্বপ্রধান কারারক্ষী মো. শাহজালাল খান এবং সহকারী লাইচ কারারক্ষী মো. নাসির উদ্দিন গিয়ে ওই কারারক্ষীর দেহ তল্লাশি করেন৷ এসময় ওই কারারক্ষী নিজ থেকেই কালো স্কচটেপ মোড়ানো একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন ও একটি ইউএসবি চার্জার কেবল বের করে দেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ওই কারারক্ষী থেকে একটি অ্যানড্রয়েড সেট উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা