× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তুষারের বাড়িতে শোকের মাতম

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ২০:৪৮ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ২১:৫২ পিএম

সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ তুষারের পরিবার। প্রবা ফটো

সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ তুষারের পরিবার। প্রবা ফটো

রাজধানী বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনের অগ্নিকাণ্ডে নিহত হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তুষার হাওলাদার। তুষারের মরদেহ তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া গ্রামে পৌঁছালে ওই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

শুক্রবার (১ মার্চ) বিকালে তুষারের বাবা দিনেশ হাওলাদার একমাত্র ছেলের মরদেহ  নিয়ে  গ্রামের বাড়িতে পৌঁছায়। মরদেহ এক নজর দেখার জন্য গ্রামের শত শত লোক বাড়িতে ভিড় জমায়। এ সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মা অঞ্জনা রানী হাওলাদার একমাত্র ছেলে তুষারকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তালগাছিয়া গ্রামের তার নিজ বাড়িতে সৎকার অনুষ্ঠিত হবে।

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন তুষারের বাড়িতে গিয়ে তার পিতা-মাতাকে সান্ত্বনা দেন এবং এ ঘটনার বিচার দাবি করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করেছেন তুষার। অগ্নিকাণ্ডের দিন তুষার ওই ভবনে থাকা কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা