× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবচরে আগুনে পুড়ল ৬ বসতঘর

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৯:৫৮ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ২১:০৯ পিএম

শুক্রবার দুপুরে শিবচরে আগুনে পুড়ে গেছে কয়েকটি বসতঘর। প্রবা ফটো

শুক্রবার দুপুরে শিবচরে আগুনে পুড়ে গেছে কয়েকটি বসতঘর। প্রবা ফটো

মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে গেছে ছয়টি বসতঘর। এ ছাড়া ঘরে থাকা ধান, ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। শুক্রবার (১ মার্চ) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামের এ দুর্ঘটনা ঘটে।

শিবচর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার তপন কুমার ঘোষ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজকে দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামের রফিক হাওলাদারের রান্নাঘর থেকে আগুন লাগে। আগুনে রফিক হাওলাদারের বসতঘরসহ দুটি ঘর, আব্দুল হাওলাদারের দুটি ঘর, জালাল হাওলাদারের দুটি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা ধান, চারটি ছাগলসহ জিনিসপত্র পুড়ে গেছে। আমাদের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা