× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাসানচর অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে : পলক

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৭:২১ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৮:৩০ পিএম

ভাসানচরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো

ভাসানচরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বসবাসের উপযোগী হয়ে ওঠার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, আধুনিক সব কানেক্টিভিটি, বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন সংযোগ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা ভাসানচরে পাওয়া যাচ্ছে। এখানে প্রায় ৪০ হাজার মানুষ বসবাস করছে।

শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে ভাসানচরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, ভাসানচর প্রকল্পটা শুরু করার পর অনেকেই বলেছিল এটা একটা অসম্ভব প্রকল্প। সেটির সফল বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যার এ স্বপ্ন ও প্রকল্প বাস্তবায়নে যারা কাজ করছেন তারা সত্যিই প্রশংসার দাবিদার। সৃজনশীল, সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে সব বাধা জয় করে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন

এ সময় ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের (আরআরআরসি) উপসচিব মো. মাহফুজার রহমান, নৌবাহিনীর ভাসানচর ক্যাম্পের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ, নোয়াখালী জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) জালাল উদ্দীন, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ, ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা