× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় আগুনে পুড়ল পাঁচ বসতঘর

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৪ ১৬:৩৫ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৪ ১৬:৫৫ পিএম

চকরিয়ায় আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে। শুক্রবার ঘটনাস্থল থেকে তোলা। প্রবা ফটো

চকরিয়ায় আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে গেছে। শুক্রবার ঘটনাস্থল থেকে তোলা। প্রবা ফটো

কক্সবাজারের চকরিয়ায় আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। 

শুক্রবার (১ মার্চ) ভোর ৪টার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া বাড়ির মালিক নুরুল ইসলাম জানান, শুক্রবার ভোরে আগুন লাগে। পরে আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ঘর হওয়ায় পাঁচটি ঘর আগুনে পুড়ে যায়। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

তিনি বলেন, আগুনে আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এতে ৩-৪ লাখ নগদ টাকাও পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দলিলুর রহমান নামে এক বৃদ্ধ বলেন, ‘আগুনে আমার সবকিছু পুড়ে গেছে। আর কিছুই রইল  না।’

পূর্ব বড় ভেওলা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনর রশীদ বলেন, ‘আবুল কাশেম মাঝির বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাঁচটি ঘর পুড়ে গেছে।’

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন ও নগদ টাকা সহায়তা দেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা