× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঁওতাল হত্যার ৬ বছর, বিচার চেয়ে র‍্যালি-সমাবেশ

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৫:১৪ পিএম

সাঁওতাল হত্যার ৬ বছর, বিচার চেয়ে র‍্যালি-সমাবেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও গুলি করে তিন সাঁওতাল হত্যার ঘটনার ছয় বছর পূর্ণ হচ্ছে আজ। এত দিনেও এসব ঘটনায় করা মামলার বিচারকাজ শুরু হয়নি।

এদকে দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছেন সাঁওতালরা। গোবিন্দগঞ্জের কাটামোড়ে রোববার দুপুরে শোক র‍্যালি ও সমাবেশ করেছেন তারা।

কর্মসূচিতে দাবিদাওয়া সংবলিত ব্যানার-ফেস্টুন ও কালো পতাকা নিয়ে অংশ নেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, সামাজিক সংগ্রাম পরিষদের নেতারা।

সমাবেশে সাঁওতাল নেতা ফিলিমন বাক্সের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, জনউদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, সদর উপজেলা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাঁওতাল-বাঙালিদের সেচসুবিধার জন্য বিদ্যুৎ–সংযোগ, সমতলের সাঁওতালদের ভূমি সংকট নিরসনে পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান।

২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে নয়জন পুলিশ সদস্য তীরবিদ্ধ ও চারজন সাঁওতাল গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ মারা যান।

গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে এ সংর্ঘষ হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা