× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরএমপির বার্ষিক সম্মেলন

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩১ পিএম

আরএমপির বার্ষিক সম্মেলন

খুলনার পাইকগাছায় নানান আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সম্মেলন ও বনভোজন সম্পন্ন হয়েছে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আরএমপি সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরএমপির কেন্দ্রীয় সভাপতি এমএ গফুর। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি শেখ মাহবুবুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. আসাদুজ্জামান, বিসিডিএসের সম্পাদক এমএ জলিল।

পাইকগাছা উপজেলা কমিটির সহসভাপতি এস রোহতাব উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, মানস কুমার মণ্ডল, নিজাম উদ্দীন, নিত্যানন্দ মণ্ডল, রেজাউল করিম, আব্দুল আহাদ, আব্দুস সালাম, আনিছুর রহমান, গোবিন্দ কুমার পাল, খন্দকার জিহাদ হোসেন, বেল্লাল হোসেন, মিজানুর রহমানসহ দুই শতাধিক আরএমপির সদস্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা