× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইকারীদের হামলায় যুবক আহত

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৪ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৬ পিএম

শারীরিক প্রতিবন্ধী যুবক শাহিন ফকির। ছবি : সংগৃহীত

শারীরিক প্রতিবন্ধী যুবক শাহিন ফকির। ছবি : সংগৃহীত

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামের শারীরিক প্রতিবন্ধী এক যুবক ছিনতাইকারীদের হামলায় আহত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তার ওপর হামলা হয়।

আহত শাহিন ফকির বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউপির হায়াতসার গ্রামে মোবাইল ব্যাংকি ও চকলেট বিস্কুট বিক্রি করে সংসারের ব্যয় মেটান। 

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, সোমবার রাত পৌনে ৯ টার দিকে দোকান বন্ধ করে ব্যাটারিচালিত হুইল চেয়ারে (ক্রিকেটার তামিম ইকবালের দেয়া) বাড়ির উদ্দেশে রওনা দেই। কিছুদূর যাওয়ার পর অন্ধকারে ছিনতাইকারী গতিরোধ করে। এ সময় আমার কাছ থেকে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়।  ডাক চিৎকারে স্থানীয়রা এলে ছিনতাইকারীরা তাকে মারধর করে হুইল চেয়ার উল্টে ফেলে দেয়। এতে হাতে ও পায়ে আঘাত পেয়েছি। এ ছাড়া মাথায় জখম হয়েছে। তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার কাছে কেউ অভিযোগ করেনি। এখন জানতে পারলাম। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের আওতায় আনা হবে।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা