প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৭ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৫ পিএম
শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়া চীনা নাগরিক লু ইয়াংয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। প্রবা ফটো
গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে দগ্ধ চীনা নাগরিক লু ইয়াংয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
৪২ বছরের লু ইয়াং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ওই চীনা নাগরিকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’
দুপুরে নগরীর সদর থানার ধীরাশ্রম ভাবারুল এলাকার ইন্টিলিডেজন্ট কার্ড লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে ইয়াংসহ ছয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে লু ইয়াংকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।