× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৩ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৫ পিএম

রাইসুল হক তাহসিন। প্রবা ফটো

রাইসুল হক তাহসিন। প্রবা ফটো

হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সহপাঠীদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাইসুল হক তাহসিন বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের রাজন মিয়ার ছেলে। তিনি নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ব বিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের ওপর হামলা চালায় তারই কয়েকজন সহপাঠী। একপর্যায়ে তাহসিনকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাহসিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট রেফার্ড করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাহসিন মারা যায়।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচ থেকে সাতজনের নাম শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে বন্ধুদের মধ্যে কথাকাটির জেরে ছুরিকাঘাত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা