× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটারসহ গ্রেপ্তার যুবক। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জে বৈদ্যুতিক মিটারসহ গ্রেপ্তার যুবক। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জের সদরে পাঁচটি বৈদ্যুতিক মিটারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার মো. হাসান ওরফে বাবু শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুরের বাসিন্দা।

এর আগে মঙ্গলবার রাতে শিবগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ওসি মিন্টু রহমান বলেন, চোর চক্রের সদস্যরা বৈদ্যুতিক মিটার চুরি করে মুঠোফোনের নম্বর রেখে যায়। যাতে মিটারের খোঁজে ক্ষতিগ্রস্তরা ওই নম্বরে যোগাযোগ করলে তারা টাকা দাবি করতে পারে। চোর চক্রের সদস্যরা একদিনেই সদর উপজেলার মহারাজপুরে সাতটি বৈদ্যুতিক মিটার চুরি করে। 

তিনি বলেন, মিটারের চুরির ঘটনায় অজ্ঞাতপরিচয় চোরদের বিরুদ্ধে মামলা করেন মহারাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. আমিনুল রসুল। পরে চোরদের রেখে যাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া পাঁছটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। আসামি বাবুকে দুপুরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা