× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে পাঁচ জেএমবি সদস্যের কারাদণ্ড

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৫ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম

কড়া নিরাপত্তায় ৫ জঙ্গি সদস্যকে নেওয়া হয় আদালতে। প্রবা ফটো

কড়া নিরাপত্তায় ৫ জঙ্গি সদস্যকে নেওয়া হয় আদালতে। প্রবা ফটো

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো. আতিকুস সামাদ এ রায় দেন।

আসামিদের মধ্যে মোর্শেদ আলম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম ও মাকসুদুর রহমানকে ৬ বছর ও তরিকুল ইসলামকে ৫ বছর কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শহিদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকায় অবস্থান নেয় জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ সেখানে গেলে জেএমবি সদস্যরা তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। এ সময় আত্মরক্ষায় গুলি করে পুলিশ। একপর্যায়ে পুলিশ আটক করে চারজনকে। তাদের কাছ থেকে শর্টগানের গুলির খোসা জব্দ করা হয়।

পুলিশ তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২ মে আদালতে চার্জশিট জমা দেন। মামলার ৯ জনের  স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।  

আইনজীবী শহিদুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডিত সবাই জেএমবির সক্রিয় সদস্য ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা