× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৭ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলো, কাউসার, মুখলেস, মোহন, জহুরুল হক, আব্দুল্লাহ, ছোট্র মিয়া, মিলন মিয়া, রিপন মিয়া, জাকির মিয়া, রিপন মিয়া, আব্বাস আলি, তানভীর, আশু মিয়া, শফিকুল, রফিক, জসিম, রিপন, আবু লাল, কাউসার, আবন মিয়া, জয়নাল, লুৎফুর, সাদেকুল, নাজমুল, ওহিদ, তারেক, রামিত, জসিম, সিরাজ, কুশনাহার, রাসেল, নাসির মিয়া, ফায়েজ মিয়া, বিল্লাল মিয়া, আব্দুল্লাহ, আবু তাহের, মোশাররফ, সাকিব, মিলন, মনা মিয়া, নাঈম, হাকিম, শামীম, আবুল হোসেন, মোজাম্মেল, মামুন, আজগর। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাউসার মিয়ার সঙ্গে মাদরাসার শিক্ষক জয়নালের গোষ্ঠীর বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বুধবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এই ঘটনা উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছে। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

ওসি আসাদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা