× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ

দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৩ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৩ পিএম

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চার রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। ফাইল ফটো

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চার রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। ফাইল ফটো

ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মো. সোহেল নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চার শিশুর মৃত্যু হয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সোহেলের শ্বাসনালির ৫২ শতাংশ পুড়ে গিয়েছিল। ঘটনার পর থেকে সে হাসপাতালে পেডিয়েট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন ছিল। আজ ভোরে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে এক শিশুসহ দগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন রয়েছে। শিশুটির অবস্থা শঙ্কাজনক।

এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই পাঁচ শিশুসহ দগ্ধ সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে রাসেল নামে চার বছর বয়সি এক শিশুকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি ছয়জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে মোবাশ্বেরা ও রবি আলম নামে দুই শিশু সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা