ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৮ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৮ পিএম
ভোলার দৌলতখানে আগুনে পুড়ে যাওয়া বীমা কোম্পানির অফিসসহ ৫টি দোকান। প্রবা ফটো
ভোলার দৌলতখান উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বীমা কোম্পানির অফিসসহ পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে পৌর ৪ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের অফিস, ২টি ফার্নিচারের দোকান, একটি মোটরসাইকেল গ্যারেজ, একটি ওয়ার্ক শপ ও একটি প্লাস্টিকের গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
দৌলতখান ফায়ার সার্ভিস কর্মকতা শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।