× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় আগুনে পুড়ল অফিসসহ ৫টি দোকান

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৮ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৮ পিএম

ভোলার দৌলতখানে আগুনে পুড়ে যাওয়া বীমা কোম্পানির অফিসসহ ৫টি দোকান। প্রবা ফটো

ভোলার দৌলতখানে আগুনে পুড়ে যাওয়া বীমা কোম্পানির অফিসসহ ৫টি দোকান। প্রবা ফটো

ভোলার দৌলতখান উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বীমা কোম্পানির অফিসসহ পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।  

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে পৌর ৪ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। এর আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের অফিস, ২টি ফার্নিচারের দোকান, একটি মোটরসাইকেল গ্যারেজ, একটি ওয়ার্ক শপ ও একটি প্লাস্টিকের গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

দৌলতখান ফায়ার সার্ভিস কর্মকতা শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। পরে আগুন নিয়ন্ত্রণে আনি।  প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 


 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা