× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারীপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৬ এএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৭ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার আসমত আলী খান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সালাউদ্দীন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সদর উপজেলার ছিলারচর এলাকার রিফাত বালি ও মারুফ সরদার।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে রিফাত ও মারুফ মোটরসাইকেলে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিল। মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের পখিরা এলাকার আসমত আলী খান টোল প্লাজার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন নসিমনের সঙ্গে পেঁচিয়ে যান। এই অবস্থায়ও নসিমনটি চলতে থাকে। এতে সড়কের সঙ্গে ঘর্ষণে একজনের শরীর থেকে পা-বিছিন্ন হয়ে যায়।

মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, দুজনের পকেটে থাকা মোবাইল ফোন অনুসন্ধান করে পরিচয় শনাক্ত করেছে ফায়ার সার্ভিস। ঘাতক নসিমনের চালক পালিয়ে গেছে।

ওসি এসএম সালাউদ্দীন বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা