× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় চাচাতো ভাইয়ের হাতে জেঠাতো ভাই নিহত

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৩ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২০ পিএম

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতীকী ছবি

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাই ছালামত উল্লাহর ছুরিকাঘাতে জেঠাতো ভাই ছৈয়দ করিম নিহত হয়েছে। পুলিশের ধারণা, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ছৈয়দ করিমকে তেঁতুলতলা নামক স্থানে চাচাতো ভাই ছালামত উল্লাহ ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  ঘটনার পর ছালামত উল্লাহ পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে আটকের পর হত্যার আসল কারণ জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা