× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে অভিভাবক সমাবেশ

খাগড়াছড়ি সংবাদদাতা

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৫০ পিএম

খাগড়াছড়িতে শিক্ষার বার্ষিক মূল্যায়নের সনদপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

খাগড়াছড়িতে শিক্ষার বার্ষিক মূল্যায়নের সনদপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

খাগড়াছড়িতে গীতা ও নৈতিক শিক্ষালয়ের শিক্ষার্থীদের গীতা শিক্ষায় উদ্বুদ্ধ করণ, বার্ষিক মূল্যায়নের সনদপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে ‘এসো গীতা শিখি, গীতা পড়ি ও সুন্দর জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে সনাতন ছাত্র-যুব পরিষদ খাগড়াছড়ি সদর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

খাগড়াছড়ি সদর শাখা সনাতন ছাত্র-যুব পরিষদের সভাপতি নয়ন আচার্য্যর সভাপতিত্বে ও পিতময় নেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। 

প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, সনাতন ছাত্র-যুব পরিষদের আয়োজনে শ্রী গীতা ও নৈতিক শিক্ষালয়ের শিক্ষার্থীদের গীতা শিক্ষায় উদ্বুদ্ধকরণ ও বার্ষক মূল্যায়নের সনদপত্র বিতরণ ও অভিাবাবক সমাবেশ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। এসময় তিনি এমন উদ্যোগের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করারও আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্বারক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের সহকারী প্রকল্প পরিচালক সজীব বিশ্বাস, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, শ্রী জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্তন কুমার দে, সনাতন ছাত্র-যুব পরিষদের উপদেষ্টা স্বপন দেবনাথ, সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য রনজিৎ দে, সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন ভট্টাচার্য্য প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা