× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহ জেলা কারাগারে কয়েদির ‘মৃত্যু’

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৫ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৯ পিএম

কয়েদি মিলন লস্করের মরদেহের ময়নাতদন্ত করা হয়। প্রবা ফটো

কয়েদি মিলন লস্করের মরদেহের ময়নাতদন্ত করা হয়। প্রবা ফটো

ঝিনাইদহ জেলা কারাগারে নারী শিশু নির্যাতন মামলায় দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

কারাগার কর্তৃপক্ষ বলছে, ঠান্ডাজনিত কারণে অসুস্থ্য হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কয়েদি মিলন লস্কর ঝিনাইদহ জেলা শহরের পবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হয়দার জানান, ‘কারাগারেরর চিত্রা ৩ নম্বর ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের সময় ঠান্ডাজনিত কারণে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি। দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈম সিদ্দীকী প্রতিদিনের বাংলাদেশকে জানান, তিনি মিলনকে মৃত অবস্থায় পেয়েছেন।

জেলার আরও জানান, নারী শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড দেয় আদালত। সেই থেকে কারাগারের চিত্রা ৩ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা