× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাসানচরে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২১ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১১ পিএম

গত শনিবার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মৃত দাঁড়াল দুজনে। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রবা ফটো

গত শনিবার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মৃত দাঁড়াল দুজনে। সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রবা ফটো

নোয়াখালীর ভাসানচরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মোবাসসারা নামে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোবাসসারার বয়স সাড়ে ৩ বছর।

চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান প্রতিদিনের বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় বিস্ফোরণে দগ্ধ রাসেল নামে এক শিশু মারা গিয়েছিল। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে।

শনিবার সকালে নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১নং ক্লাস্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ ৯ জন আহত হন। পরে অন্য ক্লাস্টারের বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রথমে ৯ অগ্নিদগ্ধকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাদের মধ্যে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যায় তাদের হাসপাতালে আনা হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা