× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বতীপুরে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে সন্তান প্রসব

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৩ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৪ পিএম

পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র। প্রবা ফটো

পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র। প্রবা ফটো

দিনাজপুরে পার্বতীপুর উপজেলায় এসএসসি পরীক্ষা দিতে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী। রবিবার (২৫ ফেব্রুয়ারি) পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নুর আমিন সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার শুরু থেকেই ওই পরীক্ষার্থী নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে আসছিল। গণিত পরীক্ষা দিতে এদিনও যথারীতি পরীক্ষা কেন্দ্রে আসে সে। বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রের ১৩ নম্বর কক্ষে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। কেন্দ্রের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয় ও পরে তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকাল তিনটায় একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই পরীক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা