× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবচরে পার্লারে আইফোন খোয়ালেন প্রেমের টানে আসা ইন্দোনেশীয় সেই তরুণী

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৭ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৮ পিএম

বাংলাদেশী স্বামীর সঙ্গে ইন্দোনেশীয় তরুণী ইফহা। প্রবা ফটো

বাংলাদেশী স্বামীর সঙ্গে ইন্দোনেশীয় তরুণী ইফহা। প্রবা ফটো

পার্লারে বিয়ের সাজ সাজতে এসে আইফোন খুইয়েছেন প্রেমের টানে আসা ইন্দোনেশীয় সেই তরুণী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচর পৌর এলাকার ‘পাকিস্তানি বিউটি পার্লার’ নামের একটি বিউটি পার্লারে এলে সাজগোজের সময় ফোনটি চুরি হয়ে যায়।

জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পার্লারে আসেন ইন্দোনেশীয় তরুনী ইফহা। সেখানে থাকা অবস্থাতেই নিজের আইফোন ফিফটিন প্লাস মডেলের ফোনটি একটি টেবিলের উপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তরুনীর স্বামী শামীম মাদবর বলেন, ‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসি টিভির ফুটেজে দেখা যায়, বোরখা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যান। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’

পাকিস্তানি বিউটি পার্লারের মালিক রেশমা আক্তার বলেন, ‘আমার পার্লারে সারাক্ষনই কাস্টমার থাকেন। ওই বিদেশী মেয়ে আর তার সঙ্গে আরও একজনসহ দুইজন সাজের জন্য আসেন। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের উপর রেখে নাকফুল পড়তে গেলে, ওই সময়ই বোরখা পড়া এক মহিলা এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যান। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।’

ওসি সুব্রত গোলদার বলেন,‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা